খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি
খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও প্লাবিত নিচু এলাকা। দীঘিনালা উপজেলায় তিন ইউনিয়নে পানিবন্দি হয়ে আছে অন্তত ৯০০ পরিবার। ক্ষতি হয়েছে ফসলের। বুধবার দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, তিন হাজার ৭০০ হেক্টর আমনের মধ্যে ৪৫৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। আর ৪৫০ হেক্টর আউশের মধ্যে ২৮ হেক্টর জমি ক্ষতি হয়েছে। ৩৭ হেক্টর বীজতলার মধ্যে ১৮ হেক্টরই পানিতে তলিয়ে গেছে। মোট ৫২৪ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। উপজেলায় দেড় হাজার কৃষক এতে ক্ষতির শিকার হয়েছেন।
