২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত ৭১ রোগী হাসপাতালে

জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত ৭১ রোগী হাসপাতালে

পিরোজপুর সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 04:22 PM

Updated : 19 Jul 2023, 04:22 PM

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে; গত কয়েক দিনে জেলায় বিভিন্ন হাসপাতালে ৭১ জন রোগী ভর্তি হয়েছে। 

বুধবার পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩১ জন নতুন রোগী এসেছেন। বর্তমানে পিরোজপুর নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবচেয়ে বেশি ৩৪ জন এবং জেলা সদর হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

“এ ছাড়া জেলার মঠবাড়িয়া উপজেলায় ১১ জন, ভান্ডারিয়া উপজেলায় ১০ জন, নাজিরপুর উপজেলায় পাঁচজন এবং কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী চিকিৎসাধীন।”

জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এখন পর্যন্ত চলতি বছর এই জেলায় মোট ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে।