২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা

খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।

গোপালগঞ্জে পিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা

গোপালগঞ্জ সদর থানা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 11:56 PM

Updated : 01 Jan 2023, 11:56 PM

গোপালগঞ্জে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ।

নিহত হাবিব মোল্লা (৩৫) গোপালগঞ্জ শহরের বেদগ্রামের কামরুল মোল্লার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। হাবিবের বাবা শহরের বড়বাজারের ইজারাদার। তিনিও বাবার সঙ্গে সেই কাজ করতেন।

হাবিবের মামা মিজান মোল্লা বলেন, শুক্রবার সকালে হাবিবকে শহরের নতুন বাজার রোডের মাহাবুবের পানের দোকানের পেছনের গলিতে নিয়ে গিয়ে একদল দুর্বৃত্ত পিটিয়ে ও কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

“থানাপাড়া এলাকার কিছু যুবকের সঙ্গে হাবিবের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হতে পারে।”

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ বলেন, “ঘটনার পর কয়েকজনের নাম উল্লেখ করে হাবিবের বাবা থানায় অভিযোগ করেছিলেন; সেটি থানায় রেকর্ড করা হয়েছে।

সেটিই এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানান ওসি।