২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধান মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

বাড়ির সামনে খেলা করছিলো শিশুটি।

ধান মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

জয়পুরহাটের কালাই থানা

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2022, 03:09 PM

Updated : 11 Nov 2022, 03:09 PM

জয়পুরহাটের কালাইয়ে ধান মাড়াই মেশিনের সাথে ধাক্কায় প্রাণ গেলো এক শিশুর।

শুক্রবার সকালে কালাই উপজেলায় জিন্দাপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানান  কালাই থানার ওসি এসএম মঈনুদ্দিন।

নিহত রাকিবুল ইসলাম (৩) উপজেলার জিন্দাপুর পশ্চিম পাড়া গ্রামের রাজু মৃধার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মঈনুদ্দিন বলেন, রাকিবুল বাড়ির সামনে খেলা করছিলো। খেলার ফাঁকে সামনের রাস্তা পারাপারের সময় ধান মাড়াই মেশিনের সঙ্গে তার ধাক্কা লাগে।

প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায় বলে জানান ওসি।