২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদকান্দিতে প্রচণ্ড গরম আর আতঙ্কে আরও ২২ শিক্ষার্থী অসুস্থ

বিকাল ৪টা এখন পর্যন্ত ২২ শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে জানান ওসি।

দাউদকান্দিতে প্রচণ্ড গরম আর আতঙ্কে আরও ২২ শিক্ষার্থী অসুস্থ

দাউদকান্দিতে স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 09:11 PM

Updated : 07 Jun 2023, 09:11 PM

তীব্র গরম আর সহপাঠীদের অসুস্থ হতে দেখার আতঙ্কে বুধবারও কুমিল্লা দাউদকান্দিতে ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত দাউদকান্দি উপজেলার গৌরিপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁঞা ।

বিকাল ৪টা এখন পর্যন্ত ২২ শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে জানান ওসি।

পুরনো খবর:

প্রচণ্ড গরম: কুমিল্লায় শ্রেণিকক্ষে অসুস্থ ছাত্রী, হাসপাতালের পথে মৃত্যু

তিনি বলেন, “এদের বেশিরভাগই সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া আরও অন্তত চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীও ছিলো। আমরা বিষয়টি নিয়ে সতর্ক আছি। শিক্ষার্থীদের আতঙ্কিত না হতে পরামর্শ দিচ্ছি।”

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান জানান, বুধবার গৌরিপুর সুবল- আফতাব উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা ছিল। হঠাৎ বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী উম্মে হাবিবা (১২) শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সময় তার চোখ-মুখ দিয়ে রক্ত বের হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, হিটস্ট্রোকে হাবিবার মৃত্যু হয়েছে।