রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৩ বাইক আরোহী নিহত
মরদেহ তিনটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল চারটার দিকে ডাংগেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কর্ণহার থানার ওসি ইসমাইল হোসেন জানান।
নিহতরা হলেন- মহানগরীর কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে রাকিব (২৬), আবু সাইদের ছেলে শাহীন (৪০) এবং মো. বাবলুর ছেলে সোহাগ (২৮)।
ওসি জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা গেছেন।
মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রয়েছে।
