২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তায় বন্যায় ভেসে এল ভারতীয় নাগরিকের লাশ

“সুরতহাল প্রতিবেদন তৈরি করে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।”

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 09:55 PM

Updated : 05 Oct 2023, 09:55 PM

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভেসে আসা এক যুবকের মরদেহ নীলফামারীর ডিমলা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃস্পতিবার দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিছামত ছাতনাই চর থেকে মরদেহটি উদ্ধার হয় বলে ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান জানান।

প্রাথমিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাত ওই যুবক আনুমানিক ৩৮ বছরের।

পরিদর্শক বলেন, “সকাল ৮টার দিকে এলাকাবাসী ওই লাশ দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয়। লাশটি ভারত থেকে ভেসে আসায় সে দেশের বিএসএফকে খবর দেওয়া হয়।

“পরে দুপুর ২টার দিকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।”