১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পুলিশকে মারধর’ : রাজশাহীতে গ্রেপ্তার কোচ ও ৬ খেলোয়াড়ের জামিন

গ্রেপ্তার ১২ জনের মধ্যে সোমবার অপ্রাপ্তবয়স্ক পাঁচ খেলোয়াড়ের জামিন হয়েছে বলে জানান আইনজীবী।

‘পুলিশকে মারধর’ : রাজশাহীতে গ্রেপ্তার কোচ ও ৬ খেলোয়াড়ের জামিন

খেলোয়াড় ও কোচের জামিনের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2023, 03:53 PM

Updated : 07 Mar 2023, 03:53 PM

সদ্য সমাপ্ত যুব গেমসে অংশ নিয়ে ফেরার সময় রাজশাহীতে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগের মামলায় গ্রেপ্তার কোচ ও ছয় খেলোয়াড় জামিন পেয়েছেন। 

মঙ্গলবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মো. লিটন হোসেন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আইনজীবী মাইনুর রহমান। 

জামিনপ্রাপ্তরা হলেন, আলী আজম (১৯), আকাশ আলী মোহন (২০), রিমি খানম (১৯), পাপিয়া সারোয়ার ওরফে পূর্ণিমা (১৯), দিপালী (১৯), সাবরিনা আক্তার (১৯) এবং তাদের কোচ আহসান কবীর (৪৫)। 

পুরানো খবর:

রাজশাহীতে ‘পুলিশ পিটিয়ে’ গ্রেপ্তার অপ্রাপ্তবয়স্ক ৫ খেলোয়াড়ের জামিন

পুরানো খবর:

পুলিশের সঙ্গে হাতাহাতি, রাজশাহীতে যুব গেমসের কোচসহ ১২ জন গ্রেপ্তার

আইনজীবী মাইনুর রহমান জানান, শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে অংশ নিয়ে ঢাকা থেকে ফেরার সময় রোববার জাতীয় জরুরি সেবায় (৯৯৯) কর্মরত পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়ার সঙ্গে খেলোয়াড়দের হাতাহাতি হওয়ার অভিযোগ উঠে। 

এ ঘটনায় পুলিশকে মারধর ও তার স্ত্রী রাজিয়া সুলতানা জয়ার গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে রেলওয়ে থানায় একটি মামলা করেন রাজিয়া। 

সেই মামলায় রোববার দুপুরে রাজশাহী রেলস্টেশন থেকে কোচ ও খেলোয়াড়সহ ১২ জনকে গ্রেপ্তার করে রোববার রাতে আদালতে পাঠায় পুলিশ। 

এদের মধ্যে সোমবার অপ্রাপ্তবয়স্ক পাঁচ খেলোয়াড়ের জামিন হয়েছিল বলে জানান আইনজীবী।