২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন ফজলুর রহমান

আগামী ৩১ ডিসেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে উল্লেখ করা হয়েছে।

শাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন ফজলুর রহমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফজলুর রহমান।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 07:55 PM

Updated : 20 Dec 2022, 07:55 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফজলুর রহমান। তিনি অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

আদেশে বলা হয়, “রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৩০ ডিসেম্বর শেষ হবে। এ পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো।”

৩১ ডিসেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে উল্লেখ করে এতে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক তিনি ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে ফজলুর রহমান বলেন, “অফিস আদেশ দেখেছি। সময়ের কাজটা সময়ে করতে চাই। যেন বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুন্ন থাকে। রেজিস্ট্রারের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে বিশ্ববিদ্যালয়ে অগ্রগতিতে অবদান রাখতে চাই।”