বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
মুক্তি গত মার্চে অনুমোদিত এ কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এনসিপি নারায়ণগঞ্জ মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি।
বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা উত্তর) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মহানগর আহ্বায়কের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। এখানে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শাহীনা ইসলাম মুক্তিকে।
তিনি গত মার্চে অনুমোদিত এ কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মুক্তির বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন।
