২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু

সবশেষ ২৪ ঘণ্টায় গাজীপুরে ৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 01:03 PM

Updated : 30 Nov 2023, 01:03 PM

গাজীপুরে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর জেলায় এটিই প্রথম মৃত্যু।

সোমবার শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয় বলে জানান গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান।

মৃত ব্যক্তির নাম আবুল কাশেম (৮০), তিনি ঢাকার আশুলিয়া এলাকার বাসিন্দা ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হন তিনি, সেখানেই তার মৃত্যু হয়।

সিভিল সার্জন বলেন, সবশেষ ২৪ ঘণ্টায় গাজীপুরে ৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ২১৬ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১৯১ জন সরকারি হাসপাতালে এবং ২৫ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]