২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নারীকে ‘কুপিয়ে হত্যা’, স্বামী গ্রেপ্তার

জামিনে জেল থেকে বেরিয়ে হক মিয়া তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন বলে জানান ওসি।

নারায়ণগঞ্জে নারীকে ‘কুপিয়ে হত্যা’, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2023, 05:25 PM

Updated : 12 Nov 2023, 06:49 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

শনিবার রাতে উপজেলার মুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান৷

নিহত জাহানারা বেগম (৪৫) ওই এলাকার মৃত ওসমানের মেয়ে৷ তার স্বামী হক মিয়া (৫৩) একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আহসান বলেন, “হক মিয়া একটি ডাকাতি মামলায় কয়েক বছর কারাগারে ছিলেন। কয়েক মাস আগে তিনি জামিনে বেরিয়ে আসেন৷ এরপর থেকে তার স্ত্রী জাহানারা অন্য সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতে থাকেন হক মিয়া ৷

এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়াও হয়েছে৷ এরপর শনিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন হক মিয়া৷ খবর পেয়ে পুলিশ হক মিয়াকে গ্রেপ্তার করে৷”

তিনি আরও বলেন, ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে; হক মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।