হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
Published : 20 Oct 2023, 06:50 PM
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, “আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যে কোনো আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। আমাদের সে আস্থাও আছে।”
পুলিশের ‘ঐকান্তিক প্রচেষ্টায়’ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন আইজিপি।
পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ প্রধানকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে গার্ড অব অনার দেয়া হয়। পরে পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপন করেন আইজপি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]