২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

২০১৯ সালে ৯৯ বোতল ফেন্সিডিলসহ জাইদুলকে গ্রেপ্তার করে র‌্যাব।

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 07:22 PM

Updated : 14 Aug 2023, 07:22 PM

জয়পুরহাটে ফেন্সিডিল বহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার জয়পুরহাট বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্বাস উদ্দীন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল। 

দণ্ডিত জাইদুল ইসলাম পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের বাসিন্দা। 

মামলার বরাত দিয়ে পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ২০১৯ সালের ২০ এপ্রিল ওই উপজেলার কুসুম্বা ইউনিয়নের আবারপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের খবর পায় র‌্যাব-৫।

তিনি বলেন, এরপর সেখানে অভিযান চালিয়ে বস্তার ভেতর থেকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ জাইদুলকে গ্রেপ্তার করে র‌্যাব। 

পিপি আরও বলেন, এ ঘটনায় সেদিনই র‌্যাবের পক্ষ থেকে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে জামিনে বের হওয়ার পর থেকে জাইদুল পলাতক রয়েছেন। 

এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র মজা দেন। বিচার কা্র্য শেষে আদালত এ রায় দেয়। 

রায়ে আদালত আসামি জাইদুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।