সিরাজগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
ডেঙ্গু টেস্টের ফি দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে এক বেসরকারি হাসপাতালকেও জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার বিকালে উপজেলার কাশিয়াহাটা বাজার ও কড্ডার মোড় এলাকায় এ অভিযান চালানো হয় বলে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান।
তিনি বলেন, দোকানে আলু, ডিম ও পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কাশিয়াহাটা বাজারে খালেক সবজি ভাণ্ডারকে এক হাজার এবং একই অপরাধে সুমাইয়া স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, এ ছাড়া কড্ডার মোড় এলাকায় বেসরকারি স্কয়ার হাসপাতালে ডেঙ্গু টেস্টের ফি দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
