২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরের বিএনপির পদযাত্রা থেকে অস্ত্র উঁচিয়ে হামলা করা যুবক গ্রেপ্তার

উদ্ধার হওয়া অস্ত্রটি আসল না নকল তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান জেলার অতিরিক্ত এসপি।

শ্রীপুরের বিএনপির পদযাত্রা থেকে অস্ত্র উঁচিয়ে হামলা করা যুবক গ্রেপ্তার

পুলিশের হাতে আটক জাহিদুর

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 12:31 AM

Updated : 13 Feb 2023, 12:31 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পদযাত্রা থেকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের তার এক বন্ধুর বাড়ি থেকে যুবককে গ্রেপ্তার করা হয় বলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান।

এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

তবে অস্ত্রটি আসল না নকল তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জেলার অতিরিক্ত এসপি বলেন। 

গ্রেপ্তার জাহিদুর ওরফে উত্তরের জাহিদ শ্রীপুরের বরমী গ্রামের সাইদুর রহমান মীরের ছেলে।

গত শনিবার কেন্দ্রঘোষিত শ্রীপুরে বিএনপির পদযাত্রা থেকে একজনকে আগ্নেয়াস্ত্র বের করতে দেখা গেছে। বিএনপি নেতা-কর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে বলে জানান ওসি।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জাহিদ ৫/৬ বছর আগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাধুয়া গ্রাম থেকে এ এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 

Image

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র

তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলা আছে। ওইসব মামলায় সে জেলও খেটেছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, ওই যুবকের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি আসল না নকল সে বিষয়ে একেকজন একেক কথা বলছে, আমরা বিষয়টি তদন্ত ও খতিয়ে দেখছি।