১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ছাত্রকে ‘যৌন নির্যাতন’: সিরাজগঞ্জের সেই বিএনপি নেতা গ্রেপ্তার

জুয়েল গা-ঢাকা দিয়েছিল।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2025, 04:34 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

শিশু ছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, রোববার সকালে সিরাজগঞ্জ শহর থেকে জুয়েল রানাকে গ্রেপ্তারের পর চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত ১১ জানুয়ারি রাতে পূর্ব পরিচয়ের সূত্র ধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা শিশুটিকে যৌন নির্যাতন করে। এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার দুদিন পর ১৩ বছর বয়সী শিশুটির বাবা জুয়েলের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার রাতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। শিশুটি স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।

র‌্যাব কর্মকর্তা দীপংকর বলেন, জুয়েল গা-ঢাকা দিয়েছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে বহিস্কৃত এ বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

ছাত্রকে 'যৌন নির্যাতন': সিরাজগঞ্জের সেই বিএনপি নেতা বহিষ্কার

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা