টঙ্গীতে নির্মাণাধীন ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার
শ্রমিকরা ড্রেনটিতে কাজ করতে গেলে আনুমানিক দু’দিন বয়সী নবজাতকের লাশ দেখতে পায়।
টঙ্গীতে ড্রেন থেকে আনুমানিক দু’দিন বয়সী এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১২টার দিকে টঙ্গীর গাজীবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো.আশরাফুল ইসলাম জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানান, বুধবার দুপুরে নির্মাণাধীন ড্রেনটিতে শ্রমিকরা কাজ করতে গেলে আনুমানিক দু’দিন বয়সী নবজাতকের লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, কে বা কারা নবজাতককে নালায় ফেলে গেছে তা জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
