২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছ থেকে চালতা পড়ে প্রাণ গেল শিশুর

শিশুটির নানা বাড়ির বাগানে চালতা গাছের ডালপালা কাটছিলেন।

গাছ থেকে চালতা পড়ে প্রাণ গেল শিশুর

ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 12:15 AM

Updated : 03 Jan 2023, 12:15 AM

ভোলার চরফ্যাশন উপজেলায় গাছ থেকে চালতা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয় বলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন হোসেন জানান।

নিহত শিশুটি (৫) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. ইব্রাহিম খলিলের মেয়ে।

এর আগে দুপুর ২টার দিকে গাছ থেকে শিশুটির মাথায় চালতা পড়লে সে গুরুতর আহত হয়।

শিশুটির মামা জানান, দুপুর ২টার দিকে তার বাবা (শিশুটির নানা) বাড়ির বাগানে চালতা গাছের ডালপালা কাটছিলেন। ওই গাছের নিচে তার বোনের শিশুকন্যা খেলা করছিল। তখন গাছ থেকে একটি চালতা শিশুটির মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।