২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের

পুলিশ জানায়, মাছের ঘেরের কাছে ফেলে রাখা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে রেজাউলের মৃত্যু হয়।

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের

সাতক্ষীরার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহতের স্বজনরা আহাজারি করছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 04:10 PM

Updated : 26 Oct 2023, 02:12 PM

সাতক্ষীরার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান।

নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের ইছহাক আলী সরদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মহিদুল বলেন, ওই এলাকায় মাছের ঘেরের কাছে ফেলে রাখা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে রেজাউলের মৃত্যু হয়।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।