১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে নতুন ঘরে বিদ্যুৎস্পৃষ্টে সহোদর দুই বোনের মৃত্যু

পরিবারের বরাতে পুলিশ জানায়, শাহাবুদ্দিন নতুন টিনশেড ঘর তুলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 11:27 PM

Updated : 13 Oct 2026, 11:27 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সহোদর দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান।

নিহতরা হলেন- ওই এলাকার শাহাবুদ্দিনের নাহিদা (৭) ও ফাতেমা (৩)।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শাহাবুদ্দিন নতুন টিনশেড ঘর তুলেছেন। ওই ঘরে বিদ্যুৎ নেওয়ার জন্য লাইন টানা হচ্ছিল। ওই তারের লিকেজ থেকে স্টিলের দরজায় বিদ্যুতায়িত হয়।

দুই শিশু দরজা খোলে বাইরে বের হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি জাহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ দেওয়ার প্রস্তুতি চলছে।