২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

বেনাপোল বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে ওমর আলি বাড়ি ফিরছিলেন।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 05:35 PM

Updated : 05 Nov 2023, 05:35 PM

যশোরের বেনাপোলে বাসচাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে; এসময় গুরুতর আহত আরেকজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোলের আমড়াখালি পৌরগেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া।

নিহত মোটরসাইকেল চালকের নাম ওমর আলী (৪৫)। তিনি শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলি কদরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে ওসি বলেন, “বেনাপোল বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে ওমর আলি বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন আরেকজন। পথে উল্টোদিক থেকে আসা বেনাপোলগামী লিজা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওমরের মৃত্যু হয়।”

তার সঙ্গে থাকা ব্যক্তিও এসময় গুরুতর আহত হন জানিয়ে ওসি বলেন, স্থানীয়রা তাকে সার্ভিসের গাড়িতে করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার অবস্থাও আশঙ্কাজনক, তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]