২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যা মামলায় মায়ের সাক্ষ্য

পিপি জানান, সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2025, 03:58 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

মাগুরার আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে মাসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

রোববার মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান মামলার বাদী শিশুটির মা, প্রতিবেশী জলি খাতুন এবং শিশুটিকে বহনকারী ভ্যান চালক রুবেলের সাক্ষ্যগ্রহণ করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান। 

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে আসামি হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী রোকেয়া বেগমকে আদালতে আনা হয়। 

পিপি মুকুল বলেন, বাদীসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। 

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের মুকুলসহ বাদী পক্ষের একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 

এ ছাড়া আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা লিগ্যাল এইড আসামি পক্ষে অ্যাডভোকেট সোহেল আহম্মেদ মামলা পরিচালনা জন্য নিয়োগ দিয়েছে। তিনিও আদালতে উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলার আট বছরের শিশুটি ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে আসে। সেখানে গত ৬ মার্চ সে ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

সবশেষ চিকিৎসারত অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।

এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।

১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। আসামি রোকেয়া বেগমকে তথ্য গোপন, সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন...

মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি

মাগুরার সেই শিশু ধর্ষণ: হিটু শেখের ডিএনএ প্রতিবেদন, 'সব পজিটিভ

মাগুরার সেই শিশুটির পরিবারে নেই ঈদের আনন্দ

মাগুরার সেই শিশুটির বোনকে আর শ্বশুরবাড়ি পাঠাবে না পরিবার

মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার ...

মাগুরায় শিশুটির বাড়িতে বিএনপি নেতারা, দিলেন সহযোগিতার আশ্বাস

শোকাচ্ছন্ন মাগুরার জারিয়া গ্রাম

সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় পৌঁছাল শিশুর মরদেহ