২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের ১০ বছর পর কোলজুড়ে একসঙ্গে চার সন্তান

বিয়ের পর ১০ বছর নিঃসন্তান থাকা যশোরের এক গৃহবধূ এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 06:22 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

সোমবার রাত ১২টার দিকে যশোর শহরের বেসরকারি কুইন্স হাসপাতালে শারমিন আক্তার অস্ত্রোপচারের মাধ্যমে চার শিশুর জন্ম দেন বলে জানান গাইনি চিকিৎসক প্রতিভা ঘরাই।

তিনি বলেন, তাদের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে।

শারমিন সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লার স্ত্রী। চার মাস আগে কুদ্দুস বিদেশ যান।

শারমিন আক্তার জানান, ২০১২ সালের ২৬ জুলাই কুদ্দুস মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু নানা শারীরিক সমস্যার কারণে তিনি সন্তান ধারণ করতে পারছিলেন না। চিকিৎসার পর তিনি অন্তঃসত্ত্বা হন। ১৯ আগস্ট সন্তান প্রসবের নির্ধারিত তারিখ ছিল।

কিন্তু সোমবার প্রসব বেদনা ওঠায় শারমিনকে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। রাতেই প্রতিভা ঘরাইয়ের তত্ত্বাবধায়নে চার সন্তানের জন্ম হয়।

চিকিৎসক প্রতিভা ঘরাই বলেন, “চার নবজাতকের মধ্যে তিনজনের ওজন স্বাভাবিক; আড়াই কেজি করে আছে। কিন্তু একজনের ওজন কম হওয়ায় তাকে যশোর আদ্-দ্বীন শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

আরও পড়ুন

একসঙ্গে ছয় সন্তান প্রসব ফটিকছড়ির গৃহবধূর  

এক সঙ্গে ৬ সন্তান প্রসব  

একসঙ্গে চার সন্তান  

খুলনায় একসঙ্গে ৫ শিশু প্রসব  

বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তান প্রসব  

গোপালগঞ্জের ৫ যমজ একসঙ্গে নতুন বই পেয়ে খুশি