Published : 04 Apr 2018, 02:24 PM
বাহুবল থানার ওসি মো. মাসুক আলী জানান, বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আকবর মিয়া (৪৫) উপজেলার হরাইটেকা গ্রমের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, সোমবার আকবর মিয়ার সঙ্গে তার ছেলে তাজুল ইসলামের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বঁটি দিয়ে আকবরের পেটে কোপ দেন তাজুল ইসলাম। স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠালেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মাসুক আলী।