২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আরও ২ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের উপকূল ও নাফ নদী থেকে শিশুসহ আরও দুই রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2017, 10:23 PM

Updated : 19 Aug 2022, 05:31 PM

শুক্রবার সন্ধ্যায় সাগরের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল এবং নাফ নদীর শাহপরীরদ্বীপ পয়েন্টে মৃতদেহগুলো পাওয়া যায় বলে জানান টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিক বলে তিনি নিশ্চিত করেন।

এ নিয়ে ৮৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অসুস্থ হয়ে মারা গেছে দুই জন।  

ওসি মাইনউদ্দিন বলেন, সন্ধ্যায় নাফ নদীর টেকনাফের শাহপরীরদ্বীপ এবং বঙ্গোপসাগরের টেকনাফের বাহারছড়া উপকূলে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নৌকা ডুবির ঘটনায় দুই জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু এবং একজন পুরুষ রয়েছে।

তাদের দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মাইনউদ্দিন।

এর আগে বৃহস্পতিবার ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। বুধবার পর্যন্ত উদ্ধার হয়েছিল ৭৩ জনের মরদেহ। এছাড়া বুধবার অসুস্থ হয়ে মারা যান দুই নারী।

পুরনো খবর:

টেকনাফে আরও এক রোহিঙ্গার লাশ
নাফ নদীতে আরও ৫ রোহিঙ্গা শিশুর লাশ    
টেকনাফ ও ঘুমধুমে আর ১২ রোহিঙ্গার লাশ
কক্সবাজারে আরও ৩ রোহিঙ্গার লাশ
নাফ নদীতে আরও ১১ রোহিঙ্গার লাশ