২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ নদীতে আরও ১১ রোহিঙ্গার লাশ 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী থেকে আরও ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছ; যাদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 11:10 AM

Updated : 19 Aug 2022, 05:31 PM

টেকনাফ থানার ওসি মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, বুধবার সকাল ৭টা থেকে বিভিন্ন সময় সাবরাং ইউনিয়নে নাফ নদীর শাহপরীর দ্বীপ, তুলাতলী পয়েন্ট ও বাহারছড়া সমুদ্র উপকূল থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

“লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় সেগুলো উদ্ধার করে।”

তিনি বলেন, এর মধ্যে শাহপরীর দ্বীপ থেকে তিনজন, বাহারছড়া থেকে চার জন ও তুলতিুলি পয়েন্ট থেকে চার জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে। লাশগুলো মিয়ানমারের দিক থেকে ভেসে এসেছে বলে স্থানীয়রা তাদের জানিয়েছেন।

এ নিয়ে গত দুই সপ্তায় ৮৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হল বাংলাদেশে। এছাড়া আরও দুই রোহিঙ্গা নারী বুধবার অসুস্থ হয়ে মারা গেছেন।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার পর থেকে রোহিঙ্গাদের ওপর নতুন করে দমন-পীড়ন চলছে। প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।

পুরনো খবর:

কক্সবাজারে আরও ৩ রোহিঙ্গার লাশ
টেকনাফ ও ঘুমধুমে আর ১২ রোহিঙ্গার লাশ
টেকনাফে আরও এক রোহিঙ্গার লাশ
আরও ৫ রোহিঙ্গার লাশ উদ্ধার
নাফ নদীতে আরও এক রোহিঙ্গা শিশুর লাশ
সীমান্তে ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার 
নাফ নদীতে রোহিঙ্গা নারীর লাশ
কক্সবাজারে ২৬ রোহিঙ্গার লাশ
নাফ নদীতে আরও ৫ রোহিঙ্গা শিশুর লাশ