ইজতেমায় ৩ ব্যক্তির মৃত্যু
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আসা তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান।
এরা হলেন, সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা এলাকার প্রয়াত আব্দুস সোবাহানের ছেলে আব্দুস সাত্তার (৬০), ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৬) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকায় মো. জানু ফকির (৭০)।
মুরুব্বী গিয়াস উদ্দিন বলেন, ইজতেমা শুরু আগের দিন দুপুরে সাত্তার, বিকালে ফজুলল হক ও রাতে জানু ফকির মৃত্যুবরণ করেন।
তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম দফা শুরু হবে শুক্রবার থেকে। এ দফায় যোগ দিতে ১৭ জেলার মানুষ টঙ্গীর ইজতেমাস্থলে যাচ্ছেন।
