ইজতেমায় আরও এক ব্যক্তির মৃত্যু
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আসা আরও ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত আব্দুস সাত্তার (৬০) সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা এলাকার প্রয়াত আব্দুস সোবাহানের ছেলে।
বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয় ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান।
তিনি বলেন, সাত্তার তার নির্ধারিত খিত্তার (থাকার জায়গা) অসুস্থ বোধ করেন তিনি।
পরে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান গিয়াস।
বৃহস্পতিবার সকালে মো. ফজলুল হক নামে ইজতেমায় অংশ নিতে আসা আরেক ব্যক্তির মৃত্যু হয়।
তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম দফা শুরু হবে শুক্রবার থেকে। এ দফায় যোগ দিতে ১৭ জেলার মানুষ টঙ্গীর ইজতেমাস্থলে যাচ্ছেন।
