২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: অবশেষে প্রশাসনের মামলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে প্রায় এক মাস আগে আটকদের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ। এর আগে পুলিশ একটি মামলা করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসাইন ইমরান,শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 07:29 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

পুরনো খবর:

শিক্ষার্থীদের আন্দোলনে এক দিনেই খুলে গেল শাবি
শাবি বন্ধ: প্রতিবাদে উপাচার্য অবরুদ্ধ
শাবির বিজয় দিবসের কর্মসূচি বর্জনের ঘোষণা সংস্কৃতিকর্মীদের
শাবিতে ভর্তি জালিয়াতি মামলার দুই আসামি রিমান্ডে
শাবিতে ভর্তি জালিয়াতি চক্রের ১০ সদস্য আটক, মামলা
শাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসাইন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি করেন।

ভর্তি পরীক্ষায় ইলেট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে গত ২৬ নভেম্বর ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল আমিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইশরাত ইমতিয়াজ হৃদয়সহ ১০ জনকে আটক করেছিল পুলিশ।

ওই দিনই জালালাবাদ থানার এসআই দেবাংশু পাল পাবলিক বিশ্ববিদ্যালয় আইনে একটি মামলা দায়ের করেন।

ওসি আখতার বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা, প্রতারণা ও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানোর অভিযোগ আনা হয়েছে ওই মামলায়।

“আটক ১০ জনের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আটজনের মধ্যে দুইজন (আল অমিন ও হৃদয়) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”

জালিয়াতির অভিযোগে ১০ জনকে আটকের পর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো মামলা না করায় গত ৪ ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত ১৬ ডিসেম্বরে বিজয় দিবসের সকল কর্মসূচি বর্জন করেন।

এরপর গত ২১ ডিসেম্বর ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর ক্লাস-পরীক্ষাসহ তিনটি আবাসিক হল বন্ধ করে দিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করেন। আন্দোলনের মুখে পরদিন আবার বিশ্বদ্যিালয় খুলে দেওয়া হয়।

পরদিন শিক্ষক সমিতির এক জরুরি সভায় জালিয়াত চক্রের বিরুদ্ধে মামলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।