২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ভর্তি জালিয়াতি চক্রের ১০ সদস্য আটক, মামলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 07:35 PM

Updated : 25 Jul 2022, 09:33 PM

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, রোববার এসআই দেবাংশু পাল বাদী হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় আইনে মামলাটি করেন।

মামলার পর আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিন অভিযান চালিয়ে ক্যাম্পাস ও শহরের বিভিন্ন স্থান থেকে অত্যাধুনিক ডিভাইসসহ ভর্তি জালিয়াতি চক্রের ১০ সদস্যকে আটক করে পুলিশ।

এদিকে জাতিয়াতির ঘটনা তদন্তে অধ্যাপক আখতারুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ইশফাকুল হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হেসেন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার, ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক এএইসএম বেলায়েত হোসেন ও শাহপরাণ হল প্রভোস্ট শাহেদুল হোসাইন।

কমিটিকে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান নিবন্ধক।