২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পিকআপ ভ্যান উল্টে নিহত ১

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক খাদে পড়ে চারজন নিহত হওয়ার পর আরেক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। 

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 02:55 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বুধবার দুপুরে উপজেলার হলদিবাড়ি সড়কে একটি পিকআপ ভ্যান উল্টে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান পার্বতীপুর থানার ওসি মাহমুদুল হাসান।

হতাহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী  বলে পুলিশ জানিয়েছে।

নিহত আব্দুল জব্বার (৪৫) দিনাজপুর সদরের পাঁচবিবি এলাকার লেদু মিয়ার ছেলে।

আহত গফ্ফার (২৮) ও সাইদুরকে (৪০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছবোঝাই পিকআপ ভ্যানটি চিরিরবন্দর উপজলা থেকে পার্বতীপুর যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে গিয়ে জব্বার, গফ্ফার ও সাইদুর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জব্বারের মৃত্যু হয় বলে জানান ওসি।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় পুকুরিয়া এলাকায় একটি ট্রাক খাদে পড়ে চারজন নিহত এবং আরও অন্তত পাঁচজন আহত হন।

পুরনো খবর:

পার্বতীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪