পার্বতীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪
দিনাজপুরের পার্বতীপুরে একটি ট্রাক খাদে পড়ে চারজন নিহত এবং আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান।
হতাহত সকলের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিলাপুর গ্রামে।
নিহতরা হলেন, ইসমাইল হোসেন, রেজাউল, জাকিরুল, দিলীপ চন্দ্র।
আহতরা হলেন, মজিবর রহমান (৫২), আসাদ (৪৮), আতিয়ার রহমান (৫৩), বাবুল মিয়া (৫৫) ও তাহাজুল ইসলাম (৪০)।
তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে কয়লা খনির নিরাপত্তাকর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনায় কবলিত ট্রাকটি তোলার চেষ্টা চলছে বলে ওসি মাহমুদুল জানান।
