২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী-১: স্বতন্ত্র লড়বেন উপজেলা চেয়ারম্যান ইমদাদুল

ইমদাদুল বলেন, “নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে সুষ্ঠু নির্বাচন হবে। এমন ঘোষণায় আশ্বস্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি।”

রাজবাড়ী-১: স্বতন্ত্র লড়বেন উপজেলা চেয়ারম্যান ইমদাদুল

ইমদাদুল হক বিশ্বাস।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2023, 11:14 PM

Updated : 27 Nov 2023, 11:14 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস।

সোমবার নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন বলে সাংবাদিকদের জানান এই আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন, “আমি সদর উপজেলা পরিষদে চারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে সুষ্ঠু নির্বাচন হবে। এমন ঘোষণায় আশ্বস্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি।”

ইমদাদুল হক বিশ্বাস রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বিগত কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তবে বর্তমান কমিটিতে তিনি কোনো পদ-পদবীতে নেই।

রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম বলেন, “এখন পর্যন্ত ইমদাদুল হক বিশ্বাসসহ চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে কেউ এখনও জমা দেননি।”

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের কপি পেয়েছেন সাংবাদিকরা।

ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, “রাজবাড়ী জেলার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমদাদুল হক বিশ্বাস স্বেচ্ছায় তার পদ থেকে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১) এর ১৯(১) ধারা অনুযায়ী পদত্যাগ করেছেন। বর্ণিত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদত্যাগ করায় একই আইনের ১৯(২) ধারা অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণ করা হলো এবং পদটি শূন্য ঘোষণা করা হলো।”