২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজল গাছে ঝুলছিল কিশোরের লাশ

তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 03:43 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

মাদারীপুরের ডাসার উপজেলায় হিজল গাছ থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ডাসার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান।

মৃত ১৮ বছর বয়সী শাওন তালুকদার ওই এলাকার ছালাম তালুকদারের ছেলে।

ওই কিশোর রাজমিস্ত্রীর কাজ করতেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।  

স্থানীয়রা বলছে, শনিবার রাতের কোনো এক সময় সবার আগোচরে বাড়ির পাশে হিজল গাছের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করে শাওন। পরদিন সকালে বাবা-মা তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে হিজল গাছে তার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন তারা।  

ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় ডাসার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।