২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পাহাড়ে গরু চরাতে গিয়ে ২ জন নিখোঁজ

মুখোশধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে গেছে বলে ধারণা এলাকাবাসীর।

টেকনাফে পাহাড়ে গরু চরাতে গিয়ে ২ জন নিখোঁজ
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে গরু চরানোর সময় নিখোঁজ হয়েছেন দুইজন।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2025, 07:48 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ে গরু চরাতে দুইজন নিখোঁজ হয়েছেন। মুখোশধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে গেছে বলে ধারণা এলাকাবাসীর।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম।

নিখোঁজ দুজন হলেন- জাহাজপুরা এলাকার আবছার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮) এবং আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)।

ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে তারা গরু নিয়ে পাহাড়ের পাশে যান। এ সময় তাদের তুলে নিয়ে মুখোশধারী সন্ত্রাসীদের গভীর পাহাড়ের দিকে যেতে দেখেন লোকজন। তবে এখন পর্যন্ত কোনও ফোন পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে

জনপ্রতিনিধির মাধ্যমে দুজনকে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর পাহাড়ে অভিযান চালানোর কথা বলেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন শাহ।

কক্সবাজার জেলা পুলিশ বলছে, গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।

ক্রসফায়ারের 'লীলাভূমি' থেকে অপহরণের 'স্বর্গরাজ্য

টেকনাফের পাহাড় থেকে শিশুসহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২