২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

ওসি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এই অভিযান চালানো হয়।

গোপালগঞ্জে বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 11:16 PM

Updated : 04 Aug 2023, 11:16 PM

গোপালগঞ্জ সদরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান।

গ্রেপ্তার আসামিরা হলেন- উপজেলার পাঁচুড়িয়া গ্রামের তুহিন খান (২৫), ডুমদিয়া গ্রামের রাসেল গাজী (২০), তেলিগাতী গ্রামের মোস্তাফিজুর ওরফে লিমন ওরফে ইমন (২৬), বনগ্রাম গ্রামের ইমরান সিকদার (৫০), ছোটন শিকদার (৪৫) ও সুলতানশাহী গ্রামের মো. কামরুল সরদার (৩৫)। 

ওসি আনিচুর রহমান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক পরোয়ানা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।