২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

জব্দ করা ট্যাবলেটগুলোর ওজন ৪০ কেজি ৩২০ গ্রাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 10:17 AM

Updated : 20 Nov 2026, 10:17 AM

নেত্রকোণা সদরে ৫০ হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জব্দ করা ট্যাবলেটগুলোর ওজন ৪০ কেজি ৩২০ গ্রাম। পুলিশের দাবি, এসব মাদকের আনুমানিক বাজারমূল্য এক কোটি আট হাজার টাকা।

নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন গোয়েন্দা শাখার (পশ্চিম) ওসি দেবাংশু কুমার দে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নেত্রকোণা সদর উপজেলার নিজামপুর গ্রামের ফয়সাল মিয়া (৩১), পূর্ব চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৩২), সাকুয়া গ্রামের সৈয়দ মিয়া (৩০) এবং তেলিগাতী বড়গারা গ্রামের মাজেদুল হক (৩৫)।

বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাংশু কুমার দের নেতৃত্বে বুধবার বিকালে

ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৫০ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

দেবাংশু কুমার দে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।