কুড়িগ্রামে ১৫৭ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২
থানায় মামলা হয়েছে, শুক্রবার আদালতে তাদের পাঠানো হবে বলে জানান ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার যতীন্দ্রনারায়ণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম।
গ্রেপ্তাররা হলেন, যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকার মোহাম্মদ ওয়াহেদ আলী (৪২) ও লালমনিরহাট সদর উপজেলার তালুখুটামারা এলাকার শহিদুল ইসলাম (৩২)।
এ বিষয়ে ওসি মাহমুদ হাসান নাইম বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ১৫৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার আসামিদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
