২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

জলেশ্বরীতলার বনমালী লেনের ইংল্যান্ড মালেকা টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 09:54 PM

Updated : 29 Nov 2026, 09:54 PM

বগুড়া শহরে ১০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

জেলা ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার রোববার বিকালে বলেন, শনিবার গভীর রাতে জলেশ্বরীতলার বনমালী লেনের ইংল্যান্ড মালেকা টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়ার মোজাহারুল ইসলামের ছেলে মো. জাহিদুল বারী জাহিদ (৪১) এবং গাবতলী উপজেলার বালিয়াদীঘি এলাকার জলিল আকন্দের ছেলে মো. শাকিল আহম্মেদ (৩৪)।

পুলিশ জানায়, প্রথমে জাহিদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩ হাজার ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাকিলকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে আরও ৬ হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান জেলা ডিবি পুলিশের ওসি।