ময়মনসিংহে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর যুবদল।
দেশব্যাপী আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকালে নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলগুলো নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নগরীর ঈদগাহ মাঠ থেকে বের হওয়া দক্ষিণ জেলা যুবদলের মিছিলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার, সহসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন ও সদস্য আব্দুল কাফি শাহেদ উপস্থিত ছিলেন।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আবু সাইদ ফারহান, জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ, সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা ও আশরাফুল আলম এবং সাংগঠনিক সম্পাদক মুনতাসির মনি এতে অংশ নেন।
অন্যদিকে, নগরীর স্টেশন রোড এলাকা থেকে উত্তর জেলা যুবদলের মিছিল বের হয়ে নতুন বাজারে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উত্তর জেলা যুবদলের সভাপতি সুজাউদ্দৌল্লা সুজা, জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল করিম বিপ্লব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু ও সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হলুদ।
একই কর্মসূচির অংশ হিসেবে নগরীর দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মজিবুর রহমান সবুজ ও সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সুমন।
মহানগর যুবদলের সভাপতি জোবায়ের হোসেন শাকিল, জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন ও শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শিপু উপস্থিত ছিলেন।
