১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘চাঁদাবাজির অভিযোগ’, ছাত্রদলের সাবেক নেতা ডিবি হেফাজতে

সন্ধ্যায় ডিবির একটি দল ছাত্রদলের ওই সাবেক নেতাকে হেফাজতে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 07:20 PM

Updated : 14 Nov 2026, 07:20 PM

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর আদাবর এলাকা থেকে ছাত্রদলের সাবেক এক নেতাকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।

শনিবার সন্ধ্যায় ডিবির একটি দল ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ রানাকে হেফাজতে নেয়।

ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে যে অভিযোগে রানাকে হেফাজতে নেওয়া হয়েছে তা সম্পর্কে বিস্তারিত বলেননি তিনি।

রানাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে সম্পর্কেও তিনি কোনো মন্তব্য করেননি।

ডিবি পক্ষ থেকে বলা হয়েছে, আগামী রোববার রানাকে আদালতে পাঠানো হবে।