২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ট্রাকের ধাক্কায় চুরমার অটোরিকশা, নিহত ২ আরোহী

লাল‌মোহন থে‌কে যাত্রী নি‌য়ে অটোরিকশাটি ভোলা সদরে যা‌চ্ছিল বলে জানায় পুলিশ।

ভোলা প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 09:09 PM

Updated : 17 Apr 2023, 09:09 PM

ভোলার দৌলতখানে ট্রা‌কের ধাক্কায় সিএন‌জিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছেন; আহত হয়েছেন আরও তিন যাত্রী।

সোমবার দুপুরে উপ‌জেলার বক্সখালী সেতু সংলগ্ন ভোলা-চরফ‌্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘ‌টে বলে বাংলা বাজার পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ মো. জাকির হো‌সেন জানান।

নিহত‌দের ম‌ধ্যে লাল‌মোহন উপ‌জেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বা‌সিন্দা সু‌জিত গোলদারের (৩০) পরিচয় পাওয়া গে‌লেও অপরজ‌নের প‌রিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের মো. রুবেল, ইলিশা ইউনিয়নের জহিরুল ইসলাম ও পটুয়াখালী জেলার পরিমল। তাদের ভোলা সদর হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জাকির হো‌সেন জানান, লাল‌মোহন থে‌কে যাত্রী নি‌য়ে সিএন‌জিচালিত অটোরিকশাটি ভোলা সদরের বাসস্ট‌্যান্ডে যা‌চ্ছিল। পথে চরফ‌্যাশনগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে অটোরিকশার দুই আরোহী ঘটনাস্থ‌লেই প্রাণ হারান। স্থানীয়রা আহত তিন জন‌কে উদ্ধার করে হাসপাতা‌লে পাঠায়।”

পুলিশ জানায়, ঘটনাস্থ‌ল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ইনচার্জ জাকির হো‌সেন জানান।