২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 09:31 AM

Updated : 28 Sep 2026, 09:44 AM

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের তিনজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তিনজন নিহতের পাশাপাশি পাঁচজন আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, সকালে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রাক একইদিকে যাওয়া ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে গিয়ে ধাক্কা খায়। একই সময় ট্রাকটিও বাজারের আরও কয়েকটি দোকানের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের পাঁচ যাত্রী মারা যান।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন।