২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার ৭

মধ্যরাতে ঘরে ঢুকে হামলা চালিয়ে জোৎসনা ও তার স্বামী আলা উদ্দিনকে কুপিয়ে আহত করে আসামিরা।

লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার ৭

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তাররা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2024, 04:49 PM

Updated : 18 Apr 2024, 04:49 PM

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামিসহ সাত জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ। 

গ্রেপ্তার প্রধান আসামি সিরাজ মিয়া সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের রব মিয়ার ছেলে। 

গ্রেপ্তার অন্যরা হলেন, সিরাজ মিয়ার চার ছেলে রিপন, রাকিব, জাকির, রিমন এবং এরশাদ ও সাহেরা বেগম। 

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চরভূতা গ্রামের মেঘনা বাজার এলাকার বাড়ির পুকুর থেকে ড্রেজারে বালু উত্তোলন ও পানি সেচকে কেন্দ্র করে জোৎসনা আক্তারের (৩০) পরিবারের সঙ্গে সিরাজ মিয়াদের ঝগড়া হয়।

এর জের ধরে রোববার মধ্যরাতে ঘরে ঢুকে হামলা চালিয়ে জোৎসনা ও তার স্বামী আলা উদ্দিনকে (৩৬) কুপিয়ে আহত করে আসামিরা। 

পরে স্থানীয়রা আহত অবস্থায় দু’জনকে সদর হাসপাতালে নিয়ে গেলে জোৎসনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অবস্থায় আলাউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পরে মঙ্গলবার নিহত জোৎসনার বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। 

র‍্যাব কর্মকর্তা মোর্শেদ বলেন, মামলার পর থেকে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। অবশেষে মামলার সাত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে। 

আগের সংবাদ

পুরনো খবর:

লক্ষ্মীপুরে নারীকে কুপিয়ে হত্যা, সঙ্কটাপন্ন স্বামী