২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে প্রবাসীর রক্তাক্ত লাশ, স্ত্রী আটক

হাসপাতালে এমরান হোসেনের বাবা আবুল বাসার অভিযোগ করছিলেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

চাঁদপুরে প্রবাসীর রক্তাক্ত লাশ, স্ত্রী আটক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 10:58 AM

Updated : 09 Oct 2023, 10:58 AM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্ত্রীকে আটক করা হয়েছে।

রোববার রাতে উপজেলা সদরের ট্রাক রোড রেলি অফিসের কাছের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে হাজীগঞ্জ থানার ওসি মো. আবদুর রশিদ জানান।

নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল বাসারের ছেলে।

ওসি বলেন, “এই দম্পতির আফরান নামে আট বছরের এক ছেলে রয়েছে। এমরান দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। লাশ উদ্ধারের সময় তার স্ত্রী ফারজানা আক্তারকে আটক করা হয়েছে। কীভাবে কী ঘটেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

চিৎকার শুনে ভবনে যাওয়া ছুটে আসা প্রতিবেশী জিসান আহমেদ বলেন, “এসে দেখি পুরো ফ্ল্যাট রক্তে ভরে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।”

তবে হাসপাতালে এমরান হোসেনের বাবা আবুল বাসার অভিযোগ করছিলেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। স্ত্রীর সঙ্গে তার মনোমানিল্য ছিল। কিন্তু সন্তানের কথা ভেবে এমরান ফারজানার সঙ্গে সংসার করছিলেন।

এ সময় হাসপাতালে এমরান হোসেনের মা ও আত্মীয়-স্বজনরা ছিলেন। এমরানের মা বারবার মূর্ছা যাচ্ছিলেন।