১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে বাসিয়া নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে ছিল কালো রঙের মোবাইল প্যান্ট ও শার্ট।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 11:52 PM

Updated : 01 Aug 2023, 11:52 PM

সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদী থেকে অর্ধ গলিত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি থেকে টেংরাগামী পাকা সড়কের পাশে নদীর তীরে লাশটি পাওয়া যায় বলে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানিয়েছেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে ছিল কালো রঙের মোবাইল প্যান্ট ও শার্ট।

ওসি বলেন, কমপক্ষে ১৫দিন আগে নদীর স্রোতের পানিতে ভেসে এসে বাসিয়া নদী তীরের ঝোপ-ঝাঁড়ের মধ্যে আটকে ছিল লাশটি। পানি কমায় স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়।

এই ব্যক্তি হত্যাকাণ্ড না দুর্ঘটনার শিকার, তা বুঝতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ।