২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বাইকের ধাক্কায় আইনজীবী নিহত

রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

বেনাপোলে বাইকের ধাক্কায় আইনজীবী নিহত

অ্যডভোকেট মাহবুবুল হাসান।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 02:56 AM

Updated : 24 Apr 2023, 05:45 PM

যশোরের শার্শায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক আইনজীবী নিহত হয়েছেন।  

নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহবুবুল হাসান (৫০) শার্শা উপজেলার নাভারণ দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রয়াত আব্বাস আলী ওরফে হিমে মোড়লের ছেলে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য মামহবুবুল হাসান ঢাকা মুখ্য মহানগর হাকিম–সিএমএম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর–এপিপির দায়িত্ব পালন করছিলেন।

ওসি মামুন বলেন, ঈদে বাড়িতে বেড়াতে এসে তিনি ফরেস্ট অফিস পাড়ায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসেন। রাতে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে চলা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।