জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ গণস্বাস্থ্য কেন্দ্রে
গণস্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার জুমার নামাজের পর পিএইচএ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে দাফন করা হবে।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারে তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছে, যেখানে তাকে দাফন করা হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে শুক্রবার তাকে দাফন করা হবে বলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্ত ডা. মঞ্জুর কাদির জানান।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৪র্থ জানাজা শেষে সাভারের উদ্দেশে রওনা দেয় লাশবাহী গাড়ি। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রে লাশবাহী ফ্রিজার ভ্যান পৌঁছেছে।
তিনি আরও জানান, দাফনের আগে সকাল ১০টা থেকে মরদেহ জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত রাখা হবে। গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজের পর পিএইচএ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে দাফন করা হবে।
সাভারে বৃহস্পতিবার রাতে আর কোনো আনুষ্ঠানিকতা নেই বলে জানান গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ৮২ বছর বয়সে মঙ্গলবার রাতে মারা যান। তিনি ঢাকার ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন
