২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

বাড়ির পাশে একটি পুকুরে ডুবে সাঈদের মৃত্যু হয়।

গাইবান্ধায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 08:49 PM

Updated : 31 Aug 2023, 08:49 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম। 

নিহত দেড় বছর বয়সের শিশু আবু সাঈদ মিয়া ওই উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তফা বলেন, শিল্পী বেগম তার ছেলে আবু সাঈদকে নিয়ে সম্প্রতি বাবা বাড়িতে বেড়াতে আসেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে সাঈদকে বাড়ির উঠানে রেখে শিল্পী রান্না করছিলেন। এ সময় সাঈদ সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে সাঈদকে পুকুরে ভাসমান অবস্থায় দেখেন স্থানীয়রা। এরপর তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।